বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

খোয়াব

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ পাঠ: ২১৫ বার

আমার সম্মুখে যখন তুমি,

প্রগাঢ় অন্ধকারেও অনুভব করি

ধুমকেতুর জ্যোতি।

 

তোমার স্পর্শ যেন মৃত্যুকেও

পেছনে ফেলে,

ছুটে চলি ধাবমান বাতাসের মতো।

ভয়েরা দেয় আহুতি।

 

নেই কোনো দুঃসময়,

পৃথিবীর সকল গোলার্ধ সহনীয়।

বিয়োগের ব্যথা নাশ, অবয়বের উচ্ছ্বাস—

ঝরে সুগন্ধি মালতী।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!