শনিবার, ১ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

স্বকীয়তা

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ পাঠ: ১১০ বার

আমি বরাবর অসামাজিকই ছিলাম।
সেকেলে চিন্তাভাবনাই
আমার দর্শন ছিল।

হঠাৎ আধুনিকতার সঙ্গে
খাপছাড়াভাবে নিজেকে মেশাতে গিয়ে
দেখলাম, কেবল অকারণেই স্বকীয়তা হারাচ্ছি।
এই পথচলায় আত্মতুষ্টির বড়ই অভাব।

নিজেকে জিজ্ঞেস করেছিলাম,
সন্তুষ্টি কোথায়? উত্তর পাইনি।
দেহাবয়বের ভেতরে থাকা
আত্মার আর্তচিৎকার শুনেছি।
কলব কি কান্নার ভাষা বোঝে?
সে কি বোঝে, হে মানুষ!
কীসে তোমাকে
তোমার রবের ব্যাপারে ধোঁকা দিল?

কী উদ্ভট কল্পনা!
হ্যাঁ, তোমাদের কাছে
এ পাগলের প্রলাপ বই আর কিছু নয়।
ছটফটে আত্মা আর
বেখেয়ালি কলবের সহাবস্থানেই মৃত্যু।
অথচ আমার, আমাদের আত্মার
স্বকীয়তা কেবল এক শহীদি মওত।
যাত্রা, সাত আসমানভেদী।
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!