বাংলাকে ভালোবেসেছি
আমি বাংলার রূপ দেখেছি, আমি বাংলাকে ভালোবেসেছি,
হৃদয়পটে বাংলাকে আমি সাত রঙে ছবি এঁকেছি।
আমি পদ্মা থেকে যমুনা হয়ে মেঘনার বুকে দুলেছি,
বরেন্দ্র হতে পুণ্ড্র পেরিয়ে বঙ্গে এসে থেমেছি,
আমি সমতট, হরিকেল, গৌড়ে একা একা পথ হেঁটেছি।
আমি শাহজালালের পুণ্যভূমিতে খোদাকে স্মরণ করেছি,
লহুমাখা ওই তলোয়ার ছুঁয়ে জিহাদের মাঠ দেখেছি।
ষাটগম্বুজের আভা মেখে আমি ইনসাফের ঘ্রাণ নিয়েছি।
আমি নজরুলের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ প্রাণ হয়েছি।
জীবনানন্দের কবিতার প্রেমে বারে বারে আমি পড়েছি।
আমি শেরেবাংলার সমাধিতে বসে মানুষের ভাষা বুঝেছি,
ধুলোমাখা হাত কপালে মেখে আমার আমিকে চিনেছি।
আমি সলিমুল্লাহর নওয়াবি তেজে জ্ঞানের আলোয় হেসেছি।
আমি পিচঢালা রাজনগর থেকে দূরগাঁয়ে পথ চলেছি,
বারোশো চারের ইতিহাস টেনে চব্বিশে এসে লড়েছি, বাংলাকে ভালোবেসেছি।
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
