রবিবার, ২ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

অধরা

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২ আগস্ট ২০২৬ পাঠ: ৩৯ বার

সূর্যের আলোর মতো তুমি,
তোমাকে ধরে রাখা যায় না।
তবুও ব্যর্থ চেষ্টায় কিছুটা ভালো লাগায়,
যখন আমি তোমাকে দেখি,
যেন তোমারই উজ্জ্বলতায়—
সমগ্র পৃথিবীকে দেখি।

সেই ভোরের পূর্ব দিগন্তে তোমার জন্ম।
সারাটা দিন আমার 'পরে উষ্ণতা ঢেলে,
ঠিক সন্ধেবেলায় বিদায়।

চাঁদের আলোর মতো তুমি,
তোমাকে ধরে রাখা যায় না।
তবুও মিছিমিছি আমার যত বায়না।
তোমার নির্মলতায়—
পৃথিবী সারাদিনের ক্লান্তি ভুলে যায়।
সিক্ত হই আমি, আমার প্রাণ, আমার আত্মা।
বকুলের সুগন্ধি যেন তোমারই খোঁপার
আতর,
আমার চোখ নিমীলিত হয় নিশ্চল তন্দ্রায়।
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!