শুক্রবার, ১২ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

আমার ক্যাম্পাস

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১০ জুন ২০২৬ পাঠ: ৫০১ বার

এখানে ভোরের আলোয় স্নিগ্ধতা নামে,

সূর্যের হাসি ফোটে ঘাসে শবনমে।

এনায়েতপুরের এই পল্লি গাঁয়—

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়।

 

স্বপ্নের শিখা জ্বলে অট্টালিকার মাঝে,

খাতা-কলমের প্রেমে ক্লাসরুম সাজে।

লক্ষ্য পূরণের এই শুভ যাত্রায়—

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়।

 

আমাদের আড্ডাতে জেগে ওঠে জড় প্রাণ,

যমুনার কোল ঘেঁষে প্রতিষ্ঠান অম্লান।

এখানে কত স্মৃতি, কত মধুর সময়—

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়।

 

শিখেছি আকাশসম আশা নিয়ে বাঁচতে,

প্রেরণা পেয়েছি দুঃসময়ে হাসতে।

স্মরণে রবে সদা শিক্ষক মহোদয়—

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়।

 

চলে এসেছি মানেই প্রস্থান নয়,

মোদের স্মৃতিতে রয়ে যাবে সদাই।

লিখেছি তবুও অব্যক্ত ভালোবাসায়—

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়।

 

আমাদের স্বপ্নের এই জ্ঞান-বাতিঘর,

প্রতিষ্ঠাতা প্রিয় আমজাদ স্যার।

সাধনা, কল্যাণ আর ত্যাগের দিশায়—

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!