হারাম রিলেশন থেকে বাঁচার তিনটি কার্যকর পন্থা: ভিশন, সেলফ কন্ট্রোল, তাওয়াক্কুল
হারাম রিলেশন থেকে বাঁচার তিনটি কার্যকর পন্থা: ভিশন, সেলফ কন্ট্রোল, তাওয়াক্কুল
— মুহাম্মদ নাহিদুল ইসলাম
নিজেকে হারাম রিলেশনশিপ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো জীবনকে একটি বড় ভিশনের অধীন করে ফেলা। এমন একটি গোল ঠিক করুন, যার পেছনে দিনরাত পরিশ্রম করতে গিয়ে আপনার পটেনশিয়াল বিকশিত হবে, টাইম ম্যানেজমেন্ট শেখা হবে, আর জীবনের প্রকৃত পারপাসও ধীরে ধীরে স্পষ্ট হবে। যে মানুষ নিজের লক্ষ্যের পেছনে ছুটছে, তার হাতে ফালতু কাজের সময় থাকে না।
যার জীবনে সুদূরপ্রসারী কোনো ভিশন নেই, তার মাইন্ড প্রায়ই অপ্রয়োজনীয় ইমোশন আর সাময়িক অ্যাট্রাকশনের দিকে ঝুঁকে পড়ে। ফাঁকা সময় আর ফাঁকা মন, এই দুটো মিললে শয়তানের জন্য কাজটা সহজ হয়ে যায়। তাই হৃদয়কে শূন্য ফেলে না রেখে তাকে একটি মিনিংফুল পারপাস দিয়ে ব্যস্ত রাখাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলাও হারামের পথ থেকেই দূরে থাকতে বলেছেন: “তোমরা যিনার কাছেও যেয়ো না” (সূরা ইসরা, ১৭:৩২)।
তবে ভিশন একা যথেষ্ট নয়, সঙ্গে লাগে সেলফ কন্ট্রোল। মনে যা-ই আসে, তার পেছনে ছোটা জরুরি নয়। প্রতিটি অ্যাট্রাকশন অনুসরণ করার জন্য আসে না। কিছু আকর্ষণকে সংযম দিয়ে জয় করতে হয়, আর এই জয়টাই চরিত্র গড়ে। আজ যে আবেগকে থামাতে পারলেন, কাল সেটাই আপনার শক্তি হয়ে দাঁড়াবে।
আর এই পথের তৃতীয় চাবি হলো তাওয়াক্কুল। আমরা চেষ্টা করি, নিজেকে সামলাই, গোলের পেছনে লেগে থাকি, কিন্তু ফলাফলের ভার আল্লাহর হাতে ছেড়ে দিই। এই ভরসাই মনকে অস্থিরতা থেকে বাঁচায়। যে আল্লাহর জন্য একটা প্রিয় জিনিস ছাড়ে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। কুরআনের ঘোষণা: “যে আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট” (সূরা তালাক, ৬৫:৩)।
তাই টেম্পোরারি ইমোশনকে আপনার লং-টার্ম ভিশন নষ্ট করতে দেবেন না। নিজের ক্যারেক্টার গড়ুন, গোলের পেছনে লেগে থাকুন, ঈমানকে মজবুত করুন, আর আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখুন। তাঁর প্ল্যান সবসময় আমাদের প্ল্যানের চেয়ে সুন্দর।
শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
