সোমবার, ২ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

Generational Ladder: শিক্ষা, অর্থ ও ক্ষমতা

Author

Mohammad Nahidul Islam , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ পাঠ: ৭৯ বার

Generational Ladder: শিক্ষা, অর্থ, ক্ষমতা

– মুহাম্মদ নাহিদুল ইসলাম

 

যেসব পরিবারে আগের প্রজন্ম উচ্চশিক্ষিত নয়, কিংবা অল্পশিক্ষিত বা অক্ষরজ্ঞানহীন, সেসব পরিবারের সন্তানদের পড়াশোনায় একটু বেশিই সিরিয়াস হওয়া উচিত। কারণ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ‘ল্যাক অব এডুকেশন’-এর গ্যাপটা পূরণ করার দায়িত্ব আসলে আপনার কাঁধেই। এটা অভিযোগ নয়, বরং একটা সুযোগ। কারণ গ্যাপটা যে পূরণ করে, ইতিহাস তাকেই পরিবারের টার্নিং পয়েন্ট হিসেবে মনে রাখে।

প্রতিটি নিউ জেনারেশনের ভিশন থাকা উচিত আগের প্রজন্মের চেয়ে শিক্ষা, টাকা আর ক্ষমতায় এক ধাপ এগিয়ে যাওয়ার। আপনার পরের প্রজন্ম যেন আপনার চেয়ে বেশি এডুকেটেড, ফিন্যানশিয়ালি স্টেবল আর সোশ্যালি পাওয়ারফুল হয়, এটাই হোক আপনার লাইফ গোল। আর ক্রমটা মনে রাখুন: প্রথমে এডুকেশন, তারপর মানি, সবশেষে পাওয়ার।

পরিবারে উচ্চশিক্ষার ব্যাকগ্রাউন্ড না থাকলে যেভাবেই হোক একটা স্ট্রং প্রফেশনাল আইডেন্টিটি তৈরি করুন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লইয়ার, বিসিএস ক্যাডার কিংবা ব্যাংকার, যে পথেই যান, পরিবারে শিক্ষার একটা স্ট্যান্ডার্ড আগে সেট করা জরুরি। কারণ এডুকেশন শুধু একটা সার্টিফিকেট দেয় না। এটা দেয় ডিসিশন মেকিং ক্যাপাসিটি, মানে কোন সিদ্ধান্ত কখন নিতে হবে তা বোঝার ক্ষমতা। দেয় সোশ্যাল স্ট্যাটাস, আর দেয় নেটওয়ার্কিংয়ের সুযোগ, যেখানে সঠিক মানুষের সঙ্গে পরিচয়ই অনেক সময় সবচেয়ে বড় পুঁজি হয়ে ওঠে।

তবে শুধু একটা জিনিস দিয়ে সমাজে শক্ত অবস্থান তৈরি হয় না। টাকা থাকলেই সব জায়গায় অ্যাকসেপ্টেন্স মেলে না। একজন কাঁচামালের ব্যবসায়ীর হাতে প্রচুর টাকা থাকতে পারে, কিন্তু এলিট সার্কেলে তাঁর গ্রহণযোগ্যতা সীমিত থেকে যেতে পারে। আবার হাইলি এডুকেটেড একজন বেকার শুধু ডিগ্রির জোরে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন না, কারণ যোগ্যতার পাশে সুযোগ আর সম্পদও লাগে। আর একজন অশিক্ষিত মাফিয়া সাময়িকভাবে পাওয়ারফুল হলেও তাঁর অবস্থান দীর্ঘস্থায়ী হওয়ার নিশ্চয়তা নেই, কারণ সেই ক্ষমতার নিচে শক্ত ভিত থাকে না।

তাই দরকার তিনটির কম্বিনেশন। শিক্ষা আপনাকে দেয় যোগ্যতা ও কৌশল, টাকা তৈরি করে সুযোগ, আর ক্ষমতা বাড়ায় সিদ্ধান্ত নেওয়ার পরিসর। এভাবে ভাবতে পারেন, শিক্ষা হলো ইঞ্জিন, টাকা হলো জ্বালানি, আর ক্ষমতা হলো গন্তব্যে পৌঁছানোর স্টিয়ারিং। একটা বাদ গেলে গাড়ি চললেও পুরো পথ যায় না।

টাকা দিয়ে সিস্টেমের কিছু দরজা খোলা যায়, কিন্তু শিক্ষা ও অর্থ একসঙ্গে থাকলে সেই সিস্টেমের ভেতরে নিজের জায়গা বানানোর সুযোগ অনেক বেড়ে যায়। এ কারণেই উচ্চশিক্ষিত ও সফল ব্যবসায়ীরা অনেক সময় অর্থনৈতিক ও রাজনৈতিক, দুই পরিসরেই প্রভাব রাখতে পারেন।

তাই পরিবারের প্রথম উচ্চশিক্ষিত মানুষ হওয়ার সুযোগ পেলে সেটাকে হালকাভাবে নেবেন না। আপনার অর্জন শুধু ব্যক্তিগত সাকসেস নয়, এটা পুরো পরিবারের প্রজন্মগত আপগ্রেডেশন। আজ আপনি যে ভিত্তি গড়বেন, আপনার পরের প্রজন্ম সেখান থেকেই যাত্রা শুরু করবে। আপনি যদি আজ একধাপ ওঠেন, আপনার সন্তান কাল দুই ধাপ থেকে শুরু করবে।

 

_______________

মেন্টর, পাশ করি

হোস্ট, পাশ করি পডকাস্ট শো

শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

লেখক: সাধারণ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।