সুচিত্রা
শীঘ্রই অধঃপাতে যাচ্ছে সুচিত্রা,
শুনে রেখো সুনিটল সুদর্শন পুরুষ।
তাকে সুরেরা গ্রাস করেছে,
শেষ রাত্রের মেঘে এসেছে আসক্তি ।
সে এক অসম যন্ত্রণা, তারুন্যের লালসায় ভর করে
কতক বিক্ষিপ্ত আকাঙ্ক্ষা আজ একীভূত হয়ে অন্ধকার তৈরি করেছে।
সুর সঙ্গ আর প্রনয়ের মোহে
পরিণত সময়ে কণ্ঠাধারে।
~ 2.20 am
লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
