অভাব
হৃদয়ের বর্ষে ঋতুর অভাব
খরায় শুকিয়েছে তালু,
খটখটে আওয়াজে নড়ছে মগজ।
প্রচণ্ড তাপদাহে ধুঁকছে অন্তর,
যেন চৌকো নদীর শরীরে এক মরু-জলাশয়।।
নলীর শূন্য চাহনির বিরান উঠানে
মরতে বসা সবুজ প্রেম,
শব্দসংকটে অসার হওয়া কণ্ঠ,
দাবানল-বুকে মরণ-জ্বলুনি
আর বর্ষার অভাবে
হৃদয়ে দুবছর বসন্ত আসেনি।
পুবের মাঠের বাঁ দিকে -ভৈরবের পাড়ে,
শিমুল, পলাশ আর কোকিলের খোঁজে,
নলীর যেন দুই যুগের অপেক্ষা।
তবুও তুমি বসন্ত এসে তাকে শান্ত করোনি।
~ অভাব
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোকেয়া হল
লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
