বেলা রহস্য
এই সন্ধ্যা মেলানো আকাশে,
দূর্ভাগা দিনের নাটুকে অস্তিত্ব,
উপহাস করা হলদেটে আভা__
প্রতিকী এক নির্লজ্জ নেমকহারাম পৃথিবী।
এই গুটিয়ে রাখা রাত যে প্রায়
নিদ ছড়ানো ভেলায়
ব্যস্ত হাতে কান্না কুড়িয়ে,
চোখ হাসবে আবার বেলায়?
আড়াল করা বিবেক গুলো
পর্দা কেন মেলায়?
দুঃখ নামক রাত কেটে কেন
সূর্য জ্বলে বেলায়?
~বেলা রহস্য
লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
