ছন্দপতন
আমার একটি সকাল হারিয়েছে,
হারিয়েছে ব্যস্তসমস্ত দুপুর
আর ঝিঁঝি জোনাকির রাত।
ফজরের মুসল্লা বিছিয়ে দেখা-
আধো আধো অন্ধকার থেকে ভোর হওয়ার দৃশ্য।
আমি এখন ফজর বাদে মকতবে ছুটিনা
থাকে না আতংকের প্রাইভেট।
স্কুলের শ্রেণিকক্ষ অপেক্ষা যে মাঠে আমার প্রান ছিলো,সেদিকে মাড়াইনি আজ ছ বছর।
আমি এখন ঢাকা, টঙ্গী ফেলে মুকসুদপুর মাড়িয়ে লোহাগড়া স্টেশনে।
বৈকল্য ঢাকতে ঘর দুয়ারের প্রসঙ্গ ভুলে –
অফুরান গন্তব্যে হারানোর সাধ নিয়ে নিরুদ্দেশ ছুটছি।
~ ছন্দপতন
২৭ অক্টোবর, রুপসী বাংলা এক্সপ্রেস
লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
