শনিবার, ১৩ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

“যাত্রী ছাউনির রক্ষণাবেক্ষণে প্রয়োজন কার্যকর উদ্যোগ”

Author

সাবিহা তারান্নুম মিম , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১৩ জুন ২০২৬ পাঠ: ৮ বার

প্রখর রোদ কিংবা হঠাৎ বৃষ্টিতে চরম ভোগান্তির শিকার হয়ে থাকে দেশের গণপরিবহন ব্যবহারকারী যাত্রীরা। তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল রাস্তার পাশের যাত্রী ছাউনি। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক কিংবা অসুস্থ ব্যক্তিরা ছোটাছুটি করতে গিয়ে শিকার হয়ে থাকে নানা দুর্ঘটনার। রাজধানীসহ দেশের প্রায় সকল স্থানের অধিকাংশ যাত্রী ছাউনি ব্যবহার-অযোগ্য। সীমিত বাস স্টপেজগুলোতেও নেই প্রয়োজনীয় যাত্রী ছাউনি। উপরন্তু অনেক স্থানের ছাউনি তদারকির অভাবে নষ্ট হয়ে পড়েছে। এছাড়াও বেশ কিছু যাত্রী ছাউনি শিকার দখলদারিত্বের। ফলে যত্রতত্র‌ সড়কে দাঁড়িয়ে থাকে অপেক্ষমাণ যাত্রীরা। তাই দেশের সাধারণ জনগণের এই সীমাহীন ভোগান্তির অবসান করতে প্রয়োজন সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নতুন যাত্রী ছাউনি নির্মাণের পাশাপাশি ব্যবহার-অনুপযোগী ছাউনিগুলোর রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি। যাতে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার সৃষ্টি হলে যাত্রীরা নিরাপদে সড়কে অবস্থান করতে পারে। অপেক্ষমাণ যাত্রীদের নিরাপদ এবং স্বস্তির পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।

সাবিহা তারান্নুম মিম

শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ

ইডেন মহিলা কলেজ

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
লিংক কপি হয়েছে!