×
সংক্ষিপ্ত জীবনী
নাম তো দেয়াই আছে।আব্বু-আম্মুর একমাত্র মেয়ে,দুভাইয়ের একমাত্র বোন।সেই সাথে অধিক আদর ও অনধিক শাসনে বেড়ে উঠি।
সময়টা ছিল ইন্টারমিডিয়েটের মাঝামাঝি।হাতে-গুনা কয়েকটা নন একাডেমিক বই আর ফেসবুকের কয়েকটা আর্টিকেল পড়ে বাংলা সাহিত্যের প্রেমে পড়ি।ধীরে ধীরে,বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধ ভান্ডারের সাথে পরিচিত হওয়া শুরু করি।চেষ্টা করতে থাকি,টুকটাক লেখালেখির।ক্রমে ক্রমে আবিষ্কার করলাম,বাংলাকে গভীরভাবে জানার-বুঝার যে আগ্রহটা আছে,সেটা অন্যকোনো বিষয়ে নেই।তাই এককভাবে সিদ্ধান্ত নিই,বাংলা নিয়েই এগোবোএবংবর্তমানে চট্টগ্রাম কলেজে বাংলা ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি।
ভবিষ্যতে অনেক কিছু করার সংকল্প আছে।ইনশাআল্লাহ,সবই পূরণ করতে পারবো...💙