বুধবার, ৫ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

রমজান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

Author

সাদিয়া জাহান হক , ফেনী সরকারি কলেজ

প্রকাশ: ৩ মার্চ ২০২৬ পাঠ: ১৫৩ বার

মাগফিরাতের দিনের গুরুত্ব

 

রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস। মহানবী (সা.) বলেছেন, “রমজানের প্রথম দশ দিন রহমত, মধ্যের দশ দিন মাগফিরাত আর শেষ দশ দিন জাহান্নাম থেকে নাজাত।”— (সহিহ আল জামি)। কেন মাগফিরাতের দিনগুলো গুরুত্বপূর্ণ? কারণ এ মাসে আল্লাহ তা’য়ালা প্রথম দিন থেকেই ক্ষমা করেন এবং শেষ দিন পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি দেন। গুনাহ মাফের বিশেষ সুযোগ, আল্লাহ তায়ালার নিকটবর্তী হওয়ার সুযোগ এবং দোয়া কবুলের বিশেষ সুযোগ থাকে এই মাসে। এ সময় বেশি বেশি ‘রাব্বানা- আতমিম লানা- নূরানা- ওয়াগফিরলানা- ইন্নাকা ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর’ পাঠ করলে অনেক বরকত হয়। এই মাসের বরকতময় দোয়া, “হে আমাদের পালনকর্তা! আমাদের জন্য আমাদের নূর (আলো) পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর সর্বশক্তিমান।”— সূরা তাহরীম (আয়াত ৮)

 

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩ মার্চ ২০২৬ তারিখে প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!