অনিশ্চয়তা (৪র্থ ভাগ)
৬
রাত তখন ১১টা বাজে। হঠাৎ অননের ঘুম ভেঙ্গে যায়। ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করতেই দেখে ১১ টা বেজে গেছে আর হোয়াটসঅ্যাপে স্নিধির ম্যাসেজ, “সন্ধ্যা ৭টায় ক্যাফেতে দেখা হচ্ছে।” অনন ভুলেই গেছে যে স্নিধির সাথে দেখা করার কথা। অনন জানে অনেক দেরী হয়ে গেছে তাও সে তড়িঘড়ি করে ক্যাফের উদ্দেশ্যে ছোটে। গিয়ে দেখে ক্যাফে বন্ধ হয়ে গেছে। স্নিধিকে ম্যাসেজ দেয় ও সিন করে না। অনন আফসোস করতে করতে পাশের পার্কে হাঁটাহাঁটি করতে থাকে। ঠিক তখনই সে দেখে স্নিধি পার্কের এক কোণায় একটি বেঞ্চে বসে আছে। হাতে একটা ক্যান। অনন স্নিধির সামনে যায়। সে বুঝতে পারছে না কীভাবে বোঝাবে স্নিধিকে যে সে কেন সময় মতো আসেনি। স্নিধি অননের দিকে তাকায় কিন্তু কিছু বলে না।
“সরি, আপনাকে অপেক্ষা করালাম। আসলে আমি না ঘুমিয়ে পড়েছিলাম। বুঝতেই পারিনি যে কখন ১১টা বেজে গেল। আমি আসলে খুবই দুঃখিত। (হঠাৎ বুঝতে পেরে) একি আপনি এখনও এখানে? বাসায় যাননি কেন?”
হাতের ক্যানটাকে পাশে রাখল স্নিধি।
“ব্যাপার না। আমি কিছু মনে করিনি। কিন্তু একটা কথা কি জানেন? আমি বাসায় চলেই যেতাম কিন্তু মন বলছিল আপনি আসবেন। এমন কেন মনে হলো জানা নেই। (অননের দিকে তাকিয়ে) আপনি জানেন কেন?”
এখন দু’জন দু’জনের দিকে তাকিয়ে আছে। অনন কোনো উত্তর দিতে পারল না। এরপর স্নিধি মৃদু হাসলো।
“আপনাকে আমি পছন্দ করি।”
অনন বিস্ফোরিত। এটা কি শুনল সে। মন বলছে কুয়োতে ঝাঁপ দিতে আর ব্রেইন বলছে, “Control, babe.”
“(স্নিধি কোনো উত্তর না পেয়ে) জানি আপনি আসমান থেকে পড়েছেন। আপনাকে কিছু বলতে হবে না। এই নিন পাখির খাবার। আর হ্যাঁ ভুলে যান কি বলেছি আমি।”
এই বলে স্নিধি উঠে চলে গেল। অনন তবুও সেখানেই দাঁড়িয়ে থাকল। তার মনে হচ্ছিল স্নিধিকে কিছু বলবে কিন্তু কোনো এক অনিশ্চয়তা তাকে বাকরুদ্ধ করে রাখল।
