সোমবার, ২ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

আমার ছেলেবেলা

Author

মোঃ মাজহারুল ইসলাম , সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ পাঠ: ১৮ বার

আমার ছেলেবেলা

মোঃ মাজহারুল ইসলাম

আঁকাবাঁকা আলপথ শিশিরভেজা ঘাস

 

শুভ্র শাপলার সকালে।

 

মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্যের আলো

 

নির্লজ্জের মতো মুখে এসে পড়ে।

 

আমিও মুচকি হেসে পাকা ধানের গন্ধ মেখে

 

ঘুরে বেড়াই সবুজ রঙের দেশে।

 

ভরা দুপুরে জলে ডোবা চিলাখালে

 

কখনো মেতে উঠি রাখালের বাঁশিতে

 

ভাওয়াইয়া গানের সুরে।

 

লুকোচুরির খেলা শেষে পড়ন্ত বিকেলে

 

নদীর কল্লোলে ভিড়ি।

 

বকুল, চালতার গন্ধের টানে

 

সন্ধ্যার আকাশে ডানা মেলে

 

নীড়ে ফিরি আপন মনে।

 

 

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্যারিস মেইল পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।