হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা সংকট
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা সংকট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার হাসপাতাল। এখানকার অন্তঃবিভাগ ও বহিঃবিভাগে প্রতিদিন শত শত রোগী আসেন। সকাল থেকেই রোগীদের দীর্ঘ লাইন দেখা যায়। এখানে জনবলের অভাব ও যন্ত্রপাতি বিকল থাকায় জরুরি পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হয় না। গুরুতর রোগীকেও অন্যত্র রেফার করা হয়। সরকারি অ্যাম্বুলেন্সও জরুরি প্রয়োজনে মেলে না। ফলে গরিব রোগীকে বেশি ভাড়ায় বেসরকারি যানবাহনে রংপুর বা লালমনিরহাট সদর হাসপাতালে ছুটতে হয়। এ অবস্থায়, হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করে পর্যাপ্ত জনবল ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হোক।
মোঃ মাজহারুল ইসলাম
শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, লালমনিরহাট
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
