আত্মানুসন্ধান
হারিয়ে যেতে চাই পৃথিবীর অতল তলে
যেখানে কেউ খুঁজবে না মায়ার টানে,
এই পৃথিবীর মায়া ছিন্ন করে
হারিয়ে যেতে চাই এই পৃথিবীরই অতল তলে।
জগৎ সংসারে টিকে থেকে মিথ্যে মায়ায় জড়িয়ে —
আমি হারিয়ে ফেলেছি নিজেকে।
হাসি- আনন্দ, দুঃখ – সুখের মাঝেও নিজেকে —
খুঁজে ফিরি ভবঘুরে হয়ে।
ছন্নছাড়া পাখির মতো নীড় বাঁধতে গিয়ে
আবারও আমি হারিয়ে ফেলেছি নিজেকে।
লেখক: উপ- প্রচার সম্পাদক, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৩১ অক্টোবর ২০২৬ তারিখে
চাপাই দর্পণ
পত্রিকায় প্রকাশিত।
