শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ভুলের বহর

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ পাঠ: ১৯৭ বার

আমার ভুলের বহর ফুলের খোঁজে
রবের দুয়ার ঠোকে।
শিউলি, বকুল, হাসনাহেনা
গন্ধ ছড়ায় শোকে।
 
অশ্রু চোখে জোনাক দেখি,
যেন নূরের দেখা পাই।
ওইটুকু নূর হৃদয়ে পেলে
ধন্য হয়ে যাই।
 
আরশ থেকে রবের ছোঁয়ায়
টাপুরটুপুর বৃষ্টি ঝরে।
হেদায়েতের খোশখবরে
ঝরতো যদি এ অন্তরে।
 
মরুর ভূমি বেশ ঠিকানা,
পাইনি বলে খেদ হতো না।
স্বপ্নে যদি রাসূল এসে
হাত বুলাতেন ভালোবেসে।
 
নয়তো যদি ভৃত্য হতাম
দাস বেচার ওই বাজারে,
আবু বকর খরিদ নিতেন,
বুক মেলাতেন আদরে।
 
ওমর বুঝি বলতো হেসে,
মুক্তি পেলে অবশেষে।
খোলা সদা রবের দুয়ার,
মার্জনা হয় ভুলের বহর।
 
আমিও হতাম সঙ্গী তাঁদের,
বীর খালিদের সৈন্যদলে।
শাহাদাতের অমিয় সুধা
বরণ করে ফুলে ফুলে।
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।