শনিবার, ১ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

গরমের জ্বালা

Author

ইমরান নাজির , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ পাঠ: ১১৩ বার

গরমের জ্বালা

ইমরান নাজির

 

গরমের জ্বালা

লাগে নাতো ভালা

সুন্দর ছেলেগুলো হয়ে গেছে কালা।

 

রোদ্রের তাপ

আগুনের ভাঁপ

না পেরে সইতে জলে দেই ঝাঁপ।

 

জলও দেখি তাই

শীতলতা নাই

স্বস্তিটা কেড়ে নিল রৌদ্রে যে হায়!

 

মেঘমালা সৃষ্টি

নেই কোনো বৃষ্টি

দাও বিভু একটু রহমের দৃষ্টি।

 

মেঘমালা আকাশে

উড়ে যায় বাতাসে

দিশেহারা মানুষ আজ সূর্যের আতাশে।

 

 

 

 

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!