বেলা শেষে

বেলা শেষে
ইমরান নাজির
থাকব না কেউ ভবে
যেতে হবে না ফেরার দেশে,
বেলা শেষে প্রাণ নেবে
আজরাঈল এসে।
পড়ে রবে সবকিছু
নিজ নিজ জা’গাতে,
থাকব না তুমি-আমি
রঙিন এই ধরাতে।
খাটে করে নিয়ে যাবে
দেহখানা কবরে,
যেথা নেই আলো-হাওয়া
ঘেরা সব আঁধারে।
উঁচে-নিচে মাটি যার
নেই কোনো বিছানা,
থাকবে না যোগাযোগ
মুছে যাবে নিশানা।
লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৮ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক কুমিল্লার জমিন পত্রিকায় প্রকাশিত।

