মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

রাস্তা পাকা চাই

Author

মোঃ শরীফুল ইসলাম , ঢাকা কলেজ, ঢাকা

প্রকাশ: ১৬ জুন ২০২৬ পাঠ: ৪ বার

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ২নং রাউতি ইউনিয়নের টেকবাড়ি রাস্তার বর্তমানে বেহাল দশা ‌। অসংখ্য যানবাহন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটি কর্দমাক্ত থাকায় যানবাহন ও মানুষের চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। অনেক দিন ধরে রাস্তাটি পাকা না হওয়ায় জনদুর্ভোগে পরিণত হয়েছে। সম্প্রতি, রাস্তাটি মাটি দিয়ে ভরাট করার কারণে বোরো ধান সংগ্রহের মৌসুমে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। এই রাস্তা দিয়ে চলাচল করা পথচারী ও যানবাহন চালকদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষত স্বাভাবিক ভাবে হেঁটে চলাফেরাও অত্যন্ত কঠিন হয়ে পড়ছে । এই রাস্তা দিয়ে শুধু টেকবাড়ির মানুষ চলাচল করে না, বরং পুরো রাউতি গ্রামের মানুষদেরও ব্যবহার করতে হয়।
গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও অসুস্থ যাত্রীদের জন্য এ সড়কে চলাচল করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ছে। প্রতিদিন শত শত সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণ কিন্তু সেই অনুযায়ী বাড়েনি জীবন যাত্রার মান। একটি দেশ তখনই উন্নতির শীখরে পৌঁছাতে পারে যখন প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো উন্নত হয়। তাই অতি দ্রুত রাস্তাটি পাকা করার কাজ শুরু করা হোক। তাড়াইল উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বি:দ্র: দৈনিক আমাদের সময় পত্রিকায় 16/6/26 ইং তারিখে প্রকাশিত হয়েছে।

মোঃ শরীফুল ইসলাম।
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।

লেখক: সদস্য, ঢাকা কলেজ।
লিংক কপি হয়েছে!