মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনার সময়

Author

তামিম নূরানী প্রেমা , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৬ জুন ২০২৬ পাঠ: ৫ বার

 

ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনার সময়

 

একটি দেশের ভালো মন্দ দেশের জনগণের ওপর  অনেকাংশেই নির্ভরশীল। তেমনি একটি ব্যাংক পরিচালিত হয় জনগণের আস্থার ওপরে।  তবে  ব্যাংকিং খাতের কিছু ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।  তাছাড়াও এই আস্থা অনাস্থাতে পরিণত হচ্ছে কিছু গুজবের মাধ্যমে। যার ফলে গ্রাহকদের মধ্যে সৃষ্টি হচ্ছে ভীতি। গ্রাহকেরা হুড়োহুড়ি করছে  নিজের জমাকৃত টাকা ব্যাংক থেকে উত্তোলন করার জন্য। কিন্তু একটি বিষয় জনগণ কে মাথায় রাখতে হবে, ব্যাংক কোনো টাকার গুদাম নয়। ব্যাংক বিভিন্ন খাতে ( কৃষি, পরিবহন, শিক্ষা ইত্যাদি) ঋণ  দিয়ে দেশের  অর্থনীতি সচল রাখে। তাই ব্যাংকগুলো সকল গ্রাহকের সব টাকা নগদ রাখে না। যখন আতঙ্কিত হয়ে সকল গ্রাহক টাকা উত্তোলনের প্রতিযোগিতায় নামে তখন ব্যাংক চাপের মুখে পড়ে এবং দেউলিয়া হওয়ার ঝুঁকি বাড়ে।

একটি ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়। এটি অনেক মানুষের কর্মসংস্থানের জায়গা। তাই একটি ব্যাংক দেউলিয়া হওয়া শুধু প্রতিষ্ঠানটির ক্ষতি নয় ; ব্যাংকের সাথে জড়িত সকল ব্যক্তির ক্ষতি। ব্যাংক দেউলিয়া হলে এইসকল মানুষ হারাবে তাদের কর্মসংস্থান, বৃদ্ধি পাবে বেকারত্ব।

তাই আর্থিক প্রতিষ্ঠান গুলোকে সচল এবং ঠিকিয়ে রাখতে হলে জনগণকে উপরোক্ত বিষয় গুলো মাথায় রাখতে হবে।  এইক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনায় কর্মরত সকল ব্যক্তি এবং  সরকারেরও উচিত জনগণকে আস্থা প্রদান করা।  একটি ব্যাংক দেউলিয়া হওয়া মানে দেশের অর্থনীতিতে একটি বড় আঘাত। তাই এই ধরনের সমস্যা এড়াতে গুজব রোধ করতে হবে এবং জনগণকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সজাগ করতে হবে।

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!