বাংলা, ইতিহাস, দর্শন: জাতির চিন্তার ভিত্তি
বাংলা, ইতিহাস ও দর্শন: জাতির চিন্তার ভিত্তি
চিন্তা করা যাক, একটি সমাজ যেখানে সবাই কারিগরি ক্ষেত্রে দক্ষ, তবে কেও ভাবতে জানে না, প্রশ্ন করতে জানে না। তখন সমাজ হবে দক্ষ শ্রমিকের আবাস এবং হারাবে চিন্তাশীল, সৃজনশীল মানুষ।
আমরা পড়াশোনা করি শিক্ষাক্ষেত্রে জ্ঞান অর্জনের জন্য আর শিক্ষার মূল বিষয় শিক্ষার্থীকে গভীরভাবে ভাবতে শেখানো। বাংলা, ইতিহাস,দর্শন ছাড়া তা প্রায় অসম্ভব। এ সকল বিষয় আমাদের ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায় সমাজের প্রচলিত ধ্যান-ধারণাকে।
বাংলা আমাদের মাতৃভাষা এবং বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতির প্রাণ। এটি আমাদের সাহায্য করে কল্পনা করতে এবং নিজ সমাজ সম্পর্কে জানতে। একইভাবে ইতিহাস আমাদের সকল প্রজন্মের হাতিয়ার। ইতিহাস শুধু ঐতিহাসিক ব্যক্তিবর্গের জীবনী মুখস্ত করা নয়। ইতিহাস শেখায় গোটা বিশ্বের পূর্বের সমাজ ব্যবস্থা। সকল প্রজন্ম তাদের সময়ে পরিবর্তন আনবে তখনই যখন তারা পূর্বের ইতিহাস থেকে শিক্ষা অর্জন করবে। ইতিহাস নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে নতুন কিছু করতে। আর দর্শনের প্রয়োজনীয়তা আমাদের জীবনের প্রতিক্ষেত্রে। দর্শন আমাদের শেখায় সকল জিনিস কে ভিন্ন চোখে দেখতে, গভীরভাবে ভাবতে। দর্শনের জ্ঞান ছাড়া সকল কিছুই প্রায় মূল্যহীন। তাই এ সকল বিষয়ে স্নাতক ডিগ্রী বাতিল করা কখনোই দূরদর্শিতার প্রতিফলন নয় বরং শিক্ষার্থীদের চিন্তাধারা এবং জ্ঞানার্জনের পথে বাধা।
আমরা চাই চিন্তাশীল দক্ষ সমাজ। তাই মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় বাতিল করা কখনোই যুক্তিসঙ্গত নয়। জাতিকে উন্নত করতে তাদের চিন্তাশীল এবং কারিগরি দক্ষ ব্যক্তিতে পরিণত করতে হবে।
