রবিবার, ১৪ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

সবুজ হারালে হারাবে পৃথিবী।

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ১৩ জুন ২০২৬ পাঠ: ৫ বার

https://epaper.ittefaq.com.bd/m/610926/6a2c25b6b1107

সবুজ হারালে হারাবে পৃথিবী।
সুমনা আক্তার
উন্নয়নের নামে প্রতিনিয়ত গাছ কাটা, জলাভূমি ভরাট এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে আমাদের চারপাশের সবুজ দ্রুত হারিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জার্মানওয়াচের এক প্রতিবেদনে, বাংলাদেশকে বিশ্বের সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে কয়েক গুণ বেশি, যা বছরে অসংখ্য মানুষের অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর প্রভাব আমরা ইতোমধ্যেই অনুভব করছি— অস্বাভাবিক তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত এবং জীববৈচিত্র্যের সংকট। অথচ একটি সুস্থ পরিবেশ ছাড়া টেকসই উন্নয়ন কখনো সম্ভব নয়। শুধু আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেই দায়িত্ব শেষ হয় না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বনভূমি রক্ষা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে সবুজ রক্ষার এই আন্দোলন আরও কার্যকর হতে পারে।
আজ আমরা যদি প্রকৃতিকে অবহেলা করি, তাহলে আগামী প্রজন্মের জন্য রেখে যাব একটি উষ্ণ, দূষিত ও অনিরাপদ পৃথিবী। কারণ, সবুজ হারালে সত্যিই হারাবে আমাদের ভবিষ্যৎ।
লেখক  :-
সুমনা আক্তার
শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ।
মৌলভীবাজার সরকারি কলেজ।
ই-মেইল :- sumonaakter472192@gmail.com
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!