বুধবার, ১৭ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নরসিংদী লঞ্চ ঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য

Author

ফারনাজ মুক্তা , নরসিংদী সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ১২ জুন ২০২৬ পাঠ: ২১ বার

নরসিংদী লঞ্চঘাট
সিন্ডিকেটের দৌরাত্ম্য
নরসিংদী লঞ্চঘাট দিয়ে প্রতিদিন বহু শিক্ষার্থী ও বাণিজ্যিক কারণে মানুষ যাতায়াত করে। কিন্তু অটোরিকশা চালকদের সিন্ডিকেটের কারণে চরম ভোগান্তির শিকার হতে হয়। যেখানে কম ভাড়ায় যাত্রী নেওয়া হয়, সেখানে যাত্রী তুলতে দেওয়া হয় না। যাত্রীসংখ্যা কম হলে তিনগুণ ভাড়া গুনতে হয়। এতে করে কলেজ-শিক্ষার্থীদের প্রতিনিয়ত অতিরিক্ত ভাড়া আদায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ব্যবসায়ীরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। নরসিংদী লঞ্চঘাট একটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল হওয়ায় এখানে শৃঙ্খলা ও ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের দাবি দ্রুত অটোরিকশা সিন্ডিকেট বন্ধের ব্যবস্থা গ্রহণ করা এবং নির্ধারিত ভাড়ার তালিকা কার্যকর করা হোক।
ফারনাজ মুক্তা
শিক্ষার্থী, নরসিংদী সরকারি মহিলা কলেজ
লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!