নরসিংদী লঞ্চ ঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে হবে
নরসিংদী লঞ্চঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে হবে
নরসিংদী লঞ্চঘাট গুরুত্বপূর্ণ যাতায়াতকেন্দ্র। নিত্যদিন বহু শিক্ষার্থী ও বাণিজ্যিক কারণে মানুষ যাতায়াত করে। কিন্তু অটোরিকশাচালকদের সিন্ডিকেটের কারণে চরম ভোগান্তির শিকার হতে হয়। যেখানে কম ভাড়ায় যাত্রী নেওয়া হয়, সেখানে যাত্রী তুলতে দেওয়া হয় না। জোরপূর্বক বেশি ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের হয়রানি করা হচ্ছে। এ ছাড়া যাত্রীর সংখ্যা কম হলে তিনগুণ ভাড়া গুনতে হয়। এতে করে কলেজ শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত অতিরিক্ত ভাড়া আদায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ব্যবসায়ীরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার ফলে দিন দিন জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। নরসিংদী লঞ্চঘাট একটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল হওয়ায় এখানে শৃঙ্খলা ও ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের দাবি, দ্রুত অটোরিকশা সিন্ডিকেট বন্ধের ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত ভাড়ার তালিকা কার্যকর করা হোক।
ফারনাজ মুক্তাশিক্ষার্থী, নরসিংদী সরকারি মহিলা কলেজ
