বুধবার, ৬ মে ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ভাঙাচোরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল : দ্রুত সংস্কারের দাবি।

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ পাঠ: ২৯ বার

ভাঙাচোরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল : দ্রুত সংস্কারের দাবি
সোমনা আক্তার
মৌলভীবাজার জেলার মির্জাপুর থেকে শমসেরগঞ্জ রোড হয়ে জেলা সদর পর্যন্ত সড়কটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কটির অবস্থা এতটাই খারাপ যে, সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে হাঁটু সমান পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে রিকশা, সিএনজি ও ছোট যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে ছোট-বড়ো দুর্ঘটনা, যা সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের জন্য জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে মুমূর্ষু রোগীদের দ্রুত জেলা সদরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ভাঙা রাস্তাটি বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভ্রূক্ষেপ নেই। এলাকাবাসীর দাবি, জনস্বার্থের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত মির্জাপুর-শমসেরগঞ্জ-মৌলভীবাজার সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন এবং টেকসই সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
লেখক : –
সোমনা আক্তার
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!