শনিবার, ৯ মে ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

শ্রেণিবৈষম্যহীন সমাজ গঠনে প্রয়োজন ঈদের শিক্ষার বাস্তব প্রতিফলন

Author

ইমরান নাজির , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ পাঠ: ৪৭১ বার

  1. মুমিনের জন্য সর্বোত্তম মাস হল পবিত্র রমজানের মাস। রমজানের সিয়াম পালন শেষে আসে মুমিনের বহুল প্রতীক্ষিত এবং সবচে’ খুশির ঈদ। এই ঈদ এসে আমাদেরকে জানিয়ে দেয় যে, কষ্ট, ধৈর্য, সহিষ্ণুতা এবং আত্মসংযমের পরেই মানুষের সফলতা এবং সুখ আসে। আর ঈদগাহে অনুষ্ঠিত হওয়া ঈদের জামাআতের কাতারের সারিগুলো আমাদেরকে জানিয়ে দেয় যে, এই পৃথিবীতে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। নেই ধনী-গরিব, উঁচু-নিচু জাতপাত বলে কোনো বিভেদ কিংবা ব্যবধান। সবাই মানুষ। সবাই সমান এবং সবাই এক আল্লাহর বান্দা।
    রমজান এবং ঈদ আমাদেরকে দানশীলতা, পরোপকারিতা, ধৈর্য, সহিষ্ণুতা এবং উদারতার যে শিক্ষা দেয়, তা যদি আমরা আমাদের বাস্তব জীবনে গঠন করতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর। সুন্দর এবং সুবাসিত হবে আমাদের সমাজ ও রাষ্ট্র।
লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২০ মার্চ ২০২৬ তারিখে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!