বুধবার, ৫ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অবৈধভাবে বালু উত্তোলন

Author

ফারনাজ মুক্তা , নরসিংদী সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ পাঠ: ১৩৪ বার

  1. অবৈধভাবে বালু উত্তোলন
  2. ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মেঘনা নদীতে বালু উত্তোলনের জন্য ইজারা পদ্ধতি থাকলেও, বাস্তবে ইজারাপ্রাপ্ত এলাকার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মেঘনা নদীর তীরে ভেসে ওঠা বিশাল আকারের দ্বীপের মতো চর থেকে রাতের অন্ধকারে মাটি কেটে নেওয়া হচ্ছে। মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ইজারার বাইরে বালু উত্তোলন বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। তবে এই আইন যেন কাগজে-কলমেই সীমাবদ্ধ। বালু ব্যবসায়ীদের নির্বিচারে বালু উত্তোলনের ফলে এলাকাবাসী নদীভাঙনের মাধ্যমে সহায়-সম্পদ হারানোর আশঙ্কা করছে। প্রভাবশালীদের দৌরাত্ম্যের জন্য এলাকাবাসী একাধিকবার স্থানীয় প্রশাসন ও ভূমি অফিসে অভিযোগ করলেও কোনো সুফল মেলেনি। মাঝে-মধ্যে লোকদেখানো অভিযান চালানো হলেও কার্যকর ও স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এখনই সময় কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার, নয়তো আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে এক ধ্বংসস্তূপ
  3. ফারনাজ মুক্তা
  4. শিক্ষার্থী, নরসিংদী সরকারি মহিলা কলেজ,
  5. https://eamardesh.com/2026-01-26
লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!