সোমবার, ২ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ট্রেনে ভোগান্তি

Author

মোঃ শরীফুল ইসলাম , Dhaka Central University, Dhaka College Campus, Dhaka.

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ পাঠ: ৪৮ বার

  • বাংলাদেশ ট্রেনযাত্রা সব সময় আরামদায়ক হওয়া সত্ত্বেও অনেক সময় তা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে রেলওয়ে পুলিশ ও কিছু কর্মকর্তারা প্রায় সময় অতিরিক্ত অর্থের বিনিময়ে মেইল বগিতে যাত্রী উঠার ব্যবস্থা করে থাকে। গত ২৪- শে অক্টোবর বিকালে যখন কিশোরগঞ্জ এক্সপ্রেসের মাধ্যমে আমি যাত্রা শুরু করি তখন শুরুটা খুব ভালো ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই শুরু হয় যাত্রীদের ভোগান্তি। সাধারণ যাত্রীরা ট্রেনের আসন না পেয়ে বাধ্য হয়ে একটা টিকিটের জন্য ২৫০-৩০০ টাকা দিতে হয়। অথচ বিপুল পরিমাণ অর্থ আদায়ের পরও রেলওয়ে পুলিশ ও কর্মচারীদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা যাত্রীদের এক বগি থেকে অন্য বগি বা বের করে দিতে চাই। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতায় ভোগে ? এই ভোগান্তির দায়ভার কার ও শেষ কোথায়? সরেজমিনে দেখা যায়, নির্ধারিত টাকা দেওয়ার পরও যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারছে না। এছাড়াও মেইল বগির ভিতরে ময়লা-আবর্জনায় নোংরা পরিবেশ বিদ্যমান। রেলপথে নিরাপদ ও শান্তিপূর্ণ ভ্রমণ নিশ্চিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা কেবল বিলাসবহুল সেবা আশা করছে না, বরং একটি নিরাপদ, সময়নিষ্ঠ ও পরিচ্ছন্ন যাত্রীবান্ধব যাতায়াত ব্যবস্থা চাই। কিশোরগঞ্জের যাত্রীদের মানসম্মত রেল সেবা নিশ্চিত করা কোন উপেক্ষিত বিষয় নয়, বরং এটা তাদের প্রাপ্য অধিকার। তাই জনদুর্ভোগ লাঘবের জন্য কার্যকর পদক্ষেপ নিন। বাংলাদেশ রেলওয়ে ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিঃদ্রঃ এই লেখাটা প্রথম আলো ও দৈনিক যুগান্তর পত্রিকায় ২৮/১০/২৬ ইং খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে।

মোঃ শরীফুল ইসলাম, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

 

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা কলেজ।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।