মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

আবর্জনায় হারাচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্য

Author

মো. ইকবাল হাসান , রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ পাঠ: ৭৩ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে সুন্দর ও মনোরম ক্যাম্পাস, যেখানে পরিচ্ছন্নতার জন্য নেই পর্যাপ্ত রিসাইকেল বিন। বর্তমানে যেগুলো আছে, তার বেশির ভাগের বেহাল অবস্থা। স্টিলের নির্মিত হওয়ায় দীর্ঘদিন ব্যবহারের কারণে বেশি ভাগ বিনের তলা নেই। একইসঙ্গে অনেক ধরনের ময়লা একটি বিনে ফেলার কারণে প্রায়ই ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হয়। এমনকি জনসমাগমপূর্ণ স্থানসমূহে ময়লার বিন সংকটের কারণে যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য ময়লা পড়ে থাকে, যা ক্যাম্পাসের সৌন্দর্যকে বিঘ্ন ঘটায়। এ অবস্থায় প্রয়োজনীয় নতুন বিন স্থাপন ও ক্ষতিগ্রস্ত বিনসমূহ সংস্কার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ইকবাল হাসান

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

লেখক: তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।