বুধবার, ১৭ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ফেনী সরকারি কলেজের জন্য বাস চাই

Author

সাদিয়া জাহান হক , ফেনী সরকারি কলেজ

প্রকাশ: ১২ জুন ২০২৬ পাঠ: ১২ বার

ফেনী সরকারি কলেজ হলো ফেনী জেলার ঐতিহ্য। এখানে প্রায় ২৪০০০ শিক্ষার্থী পড়াশুনা করে। দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এই কলেজে পড়তে আসে। কিন্তু দুঃখজনক ভাবে ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য কোনো পরিবহন ব্যবস্থা নেই। যেসব শিক্ষার্থীরা সীতাকুন্ড, সেনবাগ, দাগনভূইয়া, সোনাগাজী আরো বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত ক্লাস করতে আসে তাদের ভোগান্তিতে পড়তে হয়। পরিবারের সদস্যদের বেশির ভাগ সময়ই দুশ্চিন্তা করতে দেখা যায় এই বিষয়টা নিয়ে। একটি সরকারি স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের এই ব্যবস্থা না থাকাটা খুবই দুঃখজনক। আশা করি ফেনী সরকারি কলেজে পরিবহন ব্যবস্থা চালু হবে এবং শিক্ষার্থীদের দুর্ভোগ কমে আসবে।

 

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!