সোমবার, ৩ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

শিক্ষার্থীদের জন্য কলেজ ছাত্রাবাস উন্মুক্ত করুন

Author

মোঃ মাজহারুল ইসলাম , সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ পাঠ: ১৪৭ বার

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদের জন্য তিনটি আবাসিক হল বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে সবগুলো হল বন্ধ রয়েছে। এর মধ্যে শেরে বাংলা হলে বর্তমানে শুকর পালন করা হচ্ছে এবং রাতের বেলা সেই হল ও তার আশপাশে মাদকের আসর বসছে। অপরদিকে শহীদ মুন হল ও তিতুমীর হলে ছাত্রদের জায়গা না হলেও সেখানে কলেজের কর্মচারীরা বসবাস করছেন।

এই কলেজে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করেন। হলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত ব্যয়ে মেসে থাকতে বাধ্য হচ্ছেন, যা তাদের ও তাদের পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। শিক্ষার্থীরা বারবার হল খোলার দাবিতে আন্দোলন করলেও কলেজ প্রশাসন কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে; এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শেরে বাংলা হলে শুকর পালন ও রাতে মাদকের আসর বসার কারণে শিক্ষার্থীরা ছিনতাইসহ নানাবিধ নিরাপত্তা-সংকটের মুখোমুখি হচ্ছেন।

কলেজ অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে হলগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা এবং শেরে বাংলা হলে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

 

 

 

মোঃ মাজহারুল ইসলাম 

শিক্ষার্থী: সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!