সোমবার, ৩ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অতীতের গৌরব, ভবিষ্যতের শক্তি

Author

শ্রী গৌরাঙ্গ উংকুর সরকার , সরকারি বাঙলা কলেজ , মিরপুর, ঢাকা

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫ পাঠ: ১১১ বার

একটি প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। বর্তমান সময়ের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাটির গুরুত্ব তাৎপর্যপূর্ণ। ইতিহাসের পাতা উল্টালে আমাদের স্বাধীনতা অর্জনের বিভিন্ন ঘটনা আমরা উপলব্ধি করতে পারি তবে শুধু উপলব্ধিই নয়, আমাদের উচিত আমাদের মহান স্বাধীনতার প্রতিটি অধ্যায় থেকে শিক্ষা অর্জন করা, আমাদের উচিত দেশের ভবিষ্যত উন্নয়নের কথা মাথায় রেখে সংগঠিত হয়ে কাজ করা। স্বাধীনতা আমাদের অহংকার। প্রতিটি জাতির জন্যই স্বাধীনতা এক গর্বের বিষয়। তবে জনগণের ক্রমাগত অবহেলা এবং অলসতা সেই স্বাধীনতার তাৎপর্যকে কলঙ্কিত করে দেয় এবং বহিঃশত্রু দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, তখন স্বাধীনতা তার যথার্থ মর্যাদা হারায়। স্বাধীনতা শুধু ইতিহাসের গল্প নয়, বরং এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি দায়িত্বও বটে। স্বাধীনতাকে শুধু উদযাপন নয়, রক্ষা ও উন্নয়নের বিষয় হিসেবেও দেখা আমাদের নৈতিক কর্তব্য। এই বার্তা শুধু বর্তমানের জন্য নয়, প্রজন্ম থেকে প্রজন্মের কারণ আমাদের স্বাধীনতার মান অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।

অতীতের গৌরব, ভবিষ্যতের শক্তি

শ্রী গৌরাঙ্গ উংকুর সরকার

শিক্ষার্থী,

সরকারি বাঙলা কলেজ, ঢাকা

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৬ মার্চ ২০২৫ তারিখে জাগো নিউজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!