রবিবার, ২ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

আসক্তি

Author

সেঁজুতি মুমু , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬ পাঠ: ১৪২ বার

আসক্তি

মুঠোফোনের গ্যালারি ভর্তি আলোকচিত্র।

মাঝে মাঝে ফোনের ধারণ ক্ষমতা শেষ হয়ে যায়, তখন বারবার ফোনে সতর্কবার্তা আসে।

তখন বাধ্য হয়ে কিছু ছবি মুছে ফেলি মুঠোফোন থেকে।

এত এত আলোকচিত্র অথচ মনের মতো ছবি একটাও নেই।

যুগটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কিনা!

তাই ছবি আপলোড দেয়ার আগে নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, এই বুঝি মোটা লাগছে, কিংবা মুখে ব্রোন বোঝা যাচ্ছে!

এত মনোযোগ দিয়ে পরীক্ষার খাতাও কখনো রিভাইস দেই না।

মনে হয় যেন যান্ত্রিক যুগে এসে গুরুত্ব বদলে গেছে।

একটা ছবির প্রচারে যে পরিমাণ চিন্তিত হই, একটা পরীক্ষা নিয়ে তার একভাগ চিন্তাও করি না।

ভাবনা এমন যে একটি কাগজ আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না!

কিন্তু একটি আলোকচিত্র যেন কত কিছু বলে!

অথচ হওয়া উচিত ছিল উল্টোটা।

তারপর বুঝলাম ভীষণ মোহগ্রস্ত হয়ে পড়েছি।

যাকে বলে ইন্টারনেট এডিকশন।

গ্যালারির হাজার হাজার ছবি দিনে কতবার দেখি।

অথচ টেবিলের উপর অযন্তে পরে থাকা বইগুলো খুলেও দেখি না!

এই পার্থক্যটা উপলব্ধি করি না, তা নয়।

কিন্তু উপলব্ধি করেও কোনো পরিবর্তন আনি না।

একেই বুঝি বলে আসক্তি।

তাহলে কি আমি এই যন্ত্রে আসক্ত!

লেখক: সাবেক সহ-সভাপতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!