শনিবার, ১ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

স্পিড ব্রেকার চাই

Author

আখতার হোসেন আজাদ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮ পাঠ: ১৬৭ বার

কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজারের রাস্তাটি ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের এই ব্যস্ততম চৌ-রাস্তাটির আশেপাশে কোনো গতিরোধক নেই। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। গত সপ্তাহে গড়াই নামের একটি বাস এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। গতিরোধক থাকলে দুর্ঘটনা কমবে এবং দুঃখজনক অনেক মৃত্যু এড়ানো যাবে। অবিলম্বে সকলের প্রাণের দাবী শেখপাড়া বাজারে গতিরোধক নির্মাণের ব্যবস্থা গ্রহণ করে জীবন রক্ষায় সচেষ্ট হতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!