শনিবার, ১ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ক্যাম্পাসে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

Author

আখতার হোসেন আজাদ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০১৮ পাঠ: ১৬৭ বার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তৎসংলগ্ন শেখপাড়া বাজারে কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দোকানদার, স্কুলগামী ছেলেমেয়ে ও জনসাধারণ সবসময় কুকুরের ভয়ে আতঙ্কিত থাকে। প্রায় প্রতি মাসেই দু’-একজনকে বেওয়ারিশ কুকুর কামড় দিচ্ছে। গত সপ্তাহে আমিই এর শিকার হয়েছি। গভীর রাতে হৃষ্টপুষ্ট ও ভয়ঙ্কর চেহারার কুকুরগুলোর দলবদ্ধ চিৎকারে ঘুমের ব্যাঘাত হচ্ছে। সর্বসাধারণের নিরাপত্তার জন্য উল্লেখিত এলাকায় বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। বেওয়ারিশ কুকুর নিধনে বা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!