মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

চুরি-ডাকাতি বন্ধে কঠোর ব্যবস্থা নিন

Author

হাওলা বেগ , সরকারি কর্মাস কলেজ

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ পাঠ: ১২৩ বার

চুরি-ডাকাতি বন্ধে কঠোর ব্যবস্থা নিন

সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাসাবাড়িতে ও রাস্তাঘাটে অভিনব পদ্ধতি অবলম্বনে চুরি-ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলছে। এমন পরিস্থিতিতে সাধারণ জনগণ উদ্বিগ্ন। চুরি-ডাকাতি এভাবে চলমান থাকলে দেশ ও দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি মানুষের আস্থার জায়গা উঠে যাবে। একজন নাগরিক প্রত্যাশা করেন নিরাপদ সমাজ ও নিরাপদ রাষ্ট্র। নিরাপদ সমাজ ও রাষ্ট্র গড়ার জন্য অপরাধমুক্ত পরিবেশ প্রয়োজন। আজ রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান,

এমনকি নিজ বাসস্থানও অনিরাপদ হয়ে পড়েছে। এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা উচিত; সেইসঙ্গে সরকারের পদক্ষেপও একান্ত জরুরি হয়ে পড়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি, আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।

হাওলা বেগ

সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২০ জানুয়ারি ২০২৬ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!