বুধবার, ১৭ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

আমার আমিই তো আমার সঙ্গ

Author

মোঃ তায়ীম খান , Gopalgonj Science and Technology University, Gopalgonj

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ পাঠ: ২৩১ বার

আমি একা নই,
ভেতরের আমি আছি পাশে,
নীরব রাতে যখন চাঁদ নিভে যায়,
আমার আমিই তো আমার সঙ্গ।

শূন্যতা বলুক যতই কথা,
কোথাও যাই না, কোথাও হারাই না,
আমি হাঁটি নিজের ছায়ার সাথে,
আমার আমিই তো আমার সঙ্গ।

বাতাস ফিসফিসায়,
পাতা নীরবতা বয়ে নিয়ে আসে,
তবু আমি ভয় পাই না,
কারণ আমার ভেতরের আমি আছি কাছে।

একাকীত্ব যেনো আর নেই,
নিঃশব্দ রাতও গান গায়,
আমি শোনি সেই মৃদু মৃদু স্পর্শ,
আমার আমিই তো আমার সঙ্গ।

লেখক: ছাত্র, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!