বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

জীবন

Author

আবদুল্লাহ আল সিয়াম , বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ পাঠ: ১৬০ বার

🌿 জীবন 🌿

ধান আমাদের খাদ্য জোগায়
পাট জোগায় আঁশ,
আখ আমাদের চিনি দেয়
গাছ দেয় আবাস।

থাকি আমরা পৃথিবীতে
করি নানান কাজ,
হাসি-কান্নার মধ্য দিয়ে
কেটে যায় বারো মাস।

সবাই মিলে সমাজ গড়ে
একসাথে বাস করে,
দেশ-বিদেশের নানান মানুষ
থাকে নানান বেশে।

আমরা সবাই এক পৃথিবীর
মানুষ নামের জীব,
সকল জীবের জীবন আছে
মানতে হবেই ঠিক।

সবাইকে ছেড়ে যেতে হবে
কেউ থাকবে না বাদ,
জন্ম যখন হয়েছে সবার
মৃত্যু হবে আলবৎ।

 

°    ✍️ আবদুল্লাহ আল সিয়াম
ইংরেজি বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয় ।

লেখক: সদস্য, বরিশাল বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!