বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

চট্টগ্রামে অতিরিক্ত ভাড়ার ভোগান্তি।

Author

মোঃ ইফতেখার রেজা , ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি চট্টগ্রাম

প্রকাশ: ২০ জুন ২০২৫ পাঠ: ১০২ বার

বন্দরনগরী চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে জনবহুল জেলা সমূহের তালিকায় দ্বিতীয় অবস্থানে। প্রায় ৭৬ লাখেরও বেশি লোকের বসবাস এই জেলায়। স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যানবাহন হিসেবে বাস, টেম্পু, লেগুনা নিত্যদিনের সঙ্গী হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু বর্তমানে এই যানবাহনগুলোর অতিরিক্ত ভাড়া আদায় জনজীবনে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের বিভিন্ন রুট যেমন: বহদ্দারহাট থেকে সী-বিচ এলাকায় ১০ নম্বর বাস,
আগ্রাবাদ থেকে নতুন ব্রিজ রোডে ৪ নম্বর বাস, দেওয়ানহাট থেকে অলংকার রুটের লোকাল যানবাহনসমূহ সন্ধ্যা নামার সাথে সাথেই যেন নাটকীয়ভাবে ভাড়া বাড়িয়ে দেয়। ফলে ন্যায্য ভাড়ার বদলে এক প্রকার বাধ্য হয়েই দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। সম্প্রতি তেলের দাম কমলেও এসব যানবাহনের ভাড়া পূর্বের ন্যায় অন্যায়ভাবে বহাল রয়েছে। এই বাড়তি ভাড়া দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্নআয়ের মানুষ। বিপাকে পড়ছে তাদের স্বাভাবিক জনজীবন। প্রশাসনের প্রতি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এখনই এ সমস্যার প্রতিকার করা সময়ের দাবি।
লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২০ জুন ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!