বুধবার, ১৭ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

ভালু উত্তলনে হুমকিতে প্রাকৃতিক ভারসম্য

Author

তানভীর আহমদ রাহী , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ পাঠ: ৭৯ বার

বালু উত্তোলনে হুমকিতে প্রাকৃতিক ভারসম্য 

তানভীর আহমদ রাহী 

দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিচারে বালু উত্তোলনের ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য আজ হুমকির মুখে। বিশেষত নদী ও খাল বিল থেকে অতিরিক্ত বালু তোলার কারণে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে, অনেক এলাকার টিউবওয়েল, নলকূপ কিংবা গভীর নলকূপেও আর পানি পাওয়া যাচ্ছে না। নদীর তলদেশে থাকা বালুর স্তর প্রাকৃতিকভাবে পানি ধারণ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বালুর স্তর ধীরে ধীরে পানি ভূগর্ভস্থ স্তরে প্রবেশ করিয়ে তাকে পুনরায় ভরাট  করে। কিন্তু অতিরিক্ত বালু উত্তোলনের ফলে এ স্তর ধ্বংস হয়ে যায়। ফলে পানি ধারণক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি আশপাশের টিউবওয়েলে পানি উঠা কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ অস্বাভাবিকভাবে গভীর হয়ে যাওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। নদীর পানি নিচে নেমে যাওয়ায় পাশের এলাকার ভূগর্ভস্থ পানির স্তরও দ্রুত নেমে যায়। এমনকি কিছু জায়গায় খাল, বিল, পুকুরসহ ছোট জলাশয়ও শুকিয়ে পড়ছে। বালুর স্তর নষ্ট হলে বৃষ্টির পানি আর আগের মতো মাটিতে ঢুকে জমতে পারে না। বৃষ্টি হলেও পানি দ্রুত বয়ে যায়, ফলে ভূগর্ভস্থ পানির পুনঃভরাট প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এতে দীর্ঘমেয়াদে পানি সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পানি সংকট আরো জটিল হয়ে উঠবে ।

তানভীর আহমদ রাহী
শিক্ষার্থী : অনার্স দ্বিতীয় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম কলেজ

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ মার্চ ২০২৬ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!