রবিবার, ২ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

নারী স্বাস্থ্য সচেতনতায় অবহেলা নয় 

Author

তৈয়বা খানম , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ১১৪ বার

নারী স্বাস্থ্য সচেতনতায় অবহেলা নয়

 

সময় বদলেছে তবে নারী স্বাস্থ্য সচেতনতার চিত্র কি বদলেছে প্রশ্ন থেকে যায় মানষপটে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো নারীরা ঋতুস্রাব কিংবা প্রজনন স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্যসেবা গ্রহণে লজ্জা কিংবা সংকোচ অনুভব করেন। দেখা যায় যে ,এই বিষয়গুলো নিয়ে সঠিক জ্ঞান তাদের মধ্যে নেই। প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো আড়াল করতে করতে এমন এক পর্যায়ে গিয়ে তারা ডাক্তারের শরণাপন্ন হন যখন তাদের আরোগ্য লাভের আর কোন পথ খোলা থাকে না। অবশ্য এর পেছনে সামাজিক ট্যাবুও দায়ী। সঠিক সময়ে স্বাস্থ্যসেবা গ্রহণ না করায় তারা নানা স্বাস্থ্য জটিলতায় ভোগেন এই জটিলতায় শিশু মৃত্যুসহ নারীদের ব্যাপক স্বাস্থ্যহানি ঘটে থাকে। পরবর্তী প্রজন্মের সুস্থ ও নিরাপদ জীবন নির্মাণে নারী স্বাস্থ্য সচেতনতায় অবহেলা নয় ; জানতে ও মানতে হবে সঠিক স্বাস্থ্যবিধি। লজ্জা কিংবা সংকোচ থেকে বেরিয়ে এসে আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। মনে রাখতে হবে অজ্ঞতা ব্যক্তিকে অন্ধকারে রাখে আর জ্ঞান ব্যক্তিকে আলোর দ্বার প্রান্তে পৌঁছে দেয়।

 

লেখক পরিচিতি:

তৈয়বা খানম, শিক্ষার্থী, হাটহাজারী, চট্টগ্রাম।

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আমাদের সময় পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!