শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নীল-সাদার আবেশে ইডেনের ইংরেজি বিভাগের ফেয়ারওয়েল

Author

আশা মনি , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ পাঠ: ৩৮ বার

নীল-সাদার আবেশে ইডেনের ইংরেজি বিভাগের ফেয়ারওয়েল

একঝাঁক নীলরঙা কন্যার মিলনমেলায় অবশেষে গত ৫ অক্টোবর সম্পন্ন হলো ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল। চার বছর সাহিত্যের পাতায় বিচরণ করার পাশাপাশি অন্যায়, আন্দোলন, প্রতিবাদ ও মিছিলে সর্বদা সম্মুখসারিতে দাঁড়িয়েছিল ২০২১-২২ শিক্ষাবর্ষের এই অগ্নিকন্যারা। শিক্ষাজীবনের ইতি টানার আগমুহূর্তে শিক্ষার্থীদের আয়োজিত এই অনুষ্ঠানজুড়ে ছিল নানা রকম আয়োজন।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানের দিন সকল শিক্ষার্থী নীল ও সাদা রঙের মিশেলে শাড়ি পরে এসেছিল। যার দরুন সম্পূর্ণ বিভাগকে সেদিন নীলরঙা প্রজাপতিতে পূর্ণ মনে হচ্ছিল। অনুষ্ঠানের প্রথমাংশে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। যেহেতু এই দিনটি ছিল শিক্ষক দিবস, তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভাগ এবং বিভাগের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বিদায়ী বক্তব্য রাখা হয়। পরবর্তীতে শিক্ষকদের পক্ষ থেকেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ মঙ্গল কামনাসূচক বক্তব্য রাখা হয়, যা ছিল প্রতিটি শিক্ষার্থীর জন্য ভীষণ অনুপ্রেরণাদায়ক। এ অবস্থায় শিক্ষার্থীদের খানিকটা আবেগপ্রবণ হতেও দেখা যায়। বিগত চার বছরে এই ক্যাম্পাস, বিভাগ ও শিক্ষকদের শাসন-ভালোবাসায় সিক্ত শিক্ষার্থীদের চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দুই প্রমাণ করে বিভাগের প্রতি তাদের কৃতজ্ঞতা।
এরপর শিক্ষার্থীরা নৃত্য, সংগীত পরিবেশন ও নাট্যাভিনয়ের মাধ্যমে সমস্ত পরিবেশটাকে আরও উৎফুল্ল ও রঙিন করে তোলে। এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কেক কাটেন এবং সকলে আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন। খাবার গ্রহণের পর শিক্ষকদের সঙ্গে আনন্দঘন বাক্যবিনিময়ের মাধ্যমে বিভাগের ভবন ছেড়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মাঠে অবস্থান করে। সবাই মিলে একত্রে ফটোগ্রাফি করা, দলীয় নৃত্য পরিবেশন করা এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেষবারের মতো দারুণ সব স্মৃতি ও মুহূর্ত তৈরি করাই ছিল তাদের লক্ষ্য।
এই সুন্দর দিনটিতে প্রতিটি শিক্ষার্থীই গভীর ভালোবাসার পাশাপাশি বিচ্ছেদের যন্ত্রণাও উপলব্ধি করেছিল। আমাদের শুরুর দিনটির কথা বারবার মনে পড়ছিল, যেদিন আমরা অনেকগুলো অপরিচিত মানুষের সঙ্গে পথচলা শুরু করেছিলাম। দেখতে দেখতে আজ আমরা সবাই যেন এক হয়ে গেছি। কেউই চাইছিল না এই পথচলা শেষ হোক। তবুও নতুন শুরুর অপেক্ষায় জীবনের গতিতে এগিয়ে চলতেই হবে। সেই ভাবনা থেকেই আমরা সবাই হাস্যোজ্জ্বল মুখে একটি সুন্দর দিনের সাক্ষী হলাম এবং দিনটির ইতি ঘটালাম।

আশা মনি
ইংরেজি বিভাগ
ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

লেখক: সাধারণ সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ২৬ অক্টোবর ২০২৬ তারিখে সমকাল পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।