শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ধুলাবালিমুক্ত ও বাসযোগ্য চট্টগ্রাম চাই

Author

সৈয়দা নাজিফা আক্তার , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ১২৮ বার

চলছে বসন্তকাল, যা ঋতুরাজ নামে পরিচিত। চারদিকে বইছে ফাল্গুনের মৃদু হাওয়া। কিন্তু সবুজে ঘেরা আমাদের প্রিয় চট্টগ্রাম শহরের বাসিন্দারা সেই বসন্তের আমেজ অনুভব করতে পারছে না। কারণ, সবুজে ঘেরা এই শহরের বিভিন্ন স্থানে চলমান রাস্তা খননের ফলে প্রতিনিয়ত ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়ছে পুরো নগরী। উড়ছে ধুলাবালি, দূষিত হচ্ছে পরিবেশ এবং অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ।শহরের বিভিন্ন স্থানে একযোগে রাস্তা খননের কাজ চললেও দ্রুত মেরামতের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। ধুলাবালির কারণে শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা, চুল পড়াসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মতো জটিল সমস্যাও দেখা দিচ্ছে।তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে চট্টগ্রামকে ধুলাবালিমুক্ত ও বাসযোগ্য করে তুলুন। সবুজ সমারোহে ঘেরা শান্তির নগরীতে আমরা সবাই সুস্থভাবে বসবাস করতে চাই।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৯ মার্চ ২০২৬ তারিখে দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।